প্রকাশিত: Tue, May 23, 2023 10:41 AM আপডেট: Sat, Jun 13, 2026 5:31 PM
জায়েদার ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
ছেলের অসমাপ্ত কাজ সমাপ্ত করবো
এম এম লিংকন ও হাসিব খান: ভোটের ঠিক দুইদিন আগে ইশতেহার ঘোষণা করলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। মঙ্গলবার(২৩ মে) দুপুরে মহানগরীর ছয়দানা এলাকার নিজ বাসায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আমার পুত্র জাহাঙ্গীর আলম নিরলস পরিশ্রম এবং মেধা দিয়ে মাত্র ৩৮ মাসে উন্নয়নের মাধ্যমে গাজীপুরের চিত্র পরিবর্তন করে দিয়েছিল। জাহাঙ্গীর আলম গাজীপুরের উন্নয়নের জন্য প্রতিদিন ১৬-১৮ ঘন্টা নিরলসভাবে কাজ করেছে। মাএ ৩৮ মাসে প্রায় ৮০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করে স্বাধীনতার পর গাজীপুরের উন্নয়নে সর্বোচ্চ অবদান রেখেছে।
১০ দফা নির্বাচনী ইশতেহারে তিনি বলেন, রাস্তাঘাট ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স স্মার্ট সিটি স্থাপন, শিক্ষা ও বিনোদন ক্ষেত্রে উন্নয়ন, শ্রমিকদের কল্যাণে উন্নয়ন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ,বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ওয়ার্ড ভিত্তিক জমি অধিগ্রহণ করে ডাম্পিং রাউন্ড স্থাপন করা এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট স্থাপন করা,প্রতিরি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ সড়ক বাতি ও নিরাপত্তার ব্যবস্থা করা, স্বাস্থ্য সেবাও চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ, মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় খাতের উন্নয়ন, কর্মসংস্থান ও অন্যান্য সেবামূলক কার্যক্রম।
ইশতেহার ঘোষণার সময় তার সাথে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং তার অনুসারী নেতাকর্মীরা। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী